চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালাগাছা সোনাপাড়া গ্রামে র্যাব-৫ ও সিপিসি-১ এর যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ভোররাত আনুমানিক ১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
