পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে সম্প্রতি দায়িত্ব পাওয়া মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে বলা হয়, মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।এর আগে গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়, যেখানে মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের এসপি হিসেবে পদায়ন করা হয়েছিল। তিনি ৭ মে পঞ্চগড়ে যোগদান করলেও পরে ৮ মে জরুরি কাজে ঢাকায় যান এবং আর পঞ্চগড়ে ফেরেননি।এদিকে, তার পদায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্টে দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের পর তার পদায়ন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে এবং বিষয়টি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।পুলিশ সদর দপ্তরের এই সিদ্ধান্তের পর বিষয়টি এখন আরও গুরুত্বসহকারে আলোচিত হচ্ছে।
