Dhaka Metropolitan Police–এর Mirpur Model Police Station পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হৃদয় হোসেন, হাসনাইন আহমেদ শান্ত, মনির হোসেন, উমর ফারুক, মাসুদ রানা, খোকন, ইদ্রিস, অলিউল্লাহ, মামুন, জুয়েল, জাহিদুল, রিপন, কামরুল হাসান, সুমন, স্বপন দাস, মাসুম, সোহানুর রহমান সোহান, জুনায়েদ সাইফ, আল ফাতিন ওরফে সামি, ইয়াসিন আরাফাত, ইফাদুল কবির, জিসান হোসেন আলিফ, দেব জ্যোতি, আরিফ হাসান, তুহিন, নূর ফরাজী, শাকিল, মেহেদী হাসান অনিক, ওমর বিন হারুন, জহির, মারুফ আলম, শাহীন আলম, আমিরুল ইসলাম, গোলাম রাব্বী, হাসান, হেলাল, মামুন, রাজন, শাহেন, রাকিব, শাহজামান জুয়েল, ফারহানা আখতার স্মৃতি ও মুসা।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
