ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।বৃহস্পতিবার (৮ মে) বনানী থানায় দায়ের করা মামলায় বনানীর সরকারি জমিতে নির্মিত ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।সিআইডির দাবি, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে— ১৪ তলা ভবনের অনুমোদন থাকলেও চুক্তির শর্ত ভঙ্গ করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করা হয়। পরে সেখানে প্রতিষ্ঠা করা হয় পাঁচ তারকা হোটেল ‘শেরাটন’।অনুসন্ধানে আরও উঠে এসেছে, অনুমোদনহীন ওই ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে আসামিরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা মানি লন্ডারিং করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
