ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকার অধীন Mirpur Model Police Station-এর নতুন অফিসার ইনচার্জ (OC) হিসেবে যোগদান করেছেন হাফিজুর রহমান (পিপিএম)।যোগদানের পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন, জনসাধারণের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়ভিত্তিক পুলিশিং নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সহযোগিতা ও পুলিশ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে।Crime of 24 Media এর পক্ষ থেকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান (পিপিএম)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংস্থাটি আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
