সংবিধান কখনো সংস্কার হয় না, বরং রহিত, স্থগিত বা সংশোধন করা হয়—এমন মন্তব্য করে সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে।” তিনি দাবি করেন, এ সংশোধনীর কিছু অংশ ইতোমধ্যে হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে এবং বাকি অংশ সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করতে পারে।মন্ত্রী আরও বলেন, সংবিধানের ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে ‘ভুল ইতিহাস’ সংযোজন করা হয়েছে, যা সংশোধন বা বিলুপ্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সংবিধানে অন্তর্ভুক্ত ৭ মার্চের ভাষণও বাদ দেওয়া হবে।এ সময় তিনি দাবি করেন, জিয়াউর রহমান-ই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা প্রদান করেন।বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
