জনস্বার্থে পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ মোট আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন উপসচিব তৌছিফ আহমেদ। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া র্যাবের দুই পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা মহানগর পুলিশ–এর যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে ঢাকা মহানগর পুলিশ–এর উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
