দেশে তামাক খাতের বিদ্যমান অসম কর কাঠামোর কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন শেখ শাবাব আহমেদ। তিনি বলেন, সিগারেটের মূল্যস্তরে সমন্বয় এবং কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি সম্ভব।সম্প্রতি এক আলোচনায় তিনি জানান, সিগারেটের ওপর বিদ্যমান তিন স্তরের মূল্য কাঠামো সমন্বয় করা এবং কর ফাঁকি রোধে নজরদারি জোরদার করা গেলে আগামী অর্থবছরেই প্রায় ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জন করা সম্ভব।তিনি আরও বলেন, বর্তমানে তামাক খাতে কর ব্যবস্থার জটিলতা এবং দুর্বল তদারকির সুযোগে অনেক ক্ষেত্রে কর ফাঁকি হচ্ছে, যার ফলে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়ন, বাজার তদারকি বৃদ্ধি এবং কর কাঠামো সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
