রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-এর যৌথ অভিযানে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
