বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে, যা চলবে ২৭ মে ২০২৬ পর্যন্ত।বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।এছাড়া প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত হওয়া বাধ্যতামূলক এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
