বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই। তিনি আজ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।জানা গেছে, রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
