পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী থাকবেন।হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এবারের হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে সৌদি আরবে হজযাত্রীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশেই এই কার্ড সংগ্রহ করছেন। তবে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছে হোটেল লবিতে গিয়ে নুসুক কার্ড গ্রহণ করবেন।এবারের হজযাত্রীদের জন্য ভাড়া খরচেও কিছুটা স্বস্তি এসেছে। গত বছরের তুলনায় এবার বিমান টিকিটের দাম প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের ব্যয়ের চাপ কিছুটা হলেও কমাবে।
