ময়মনসিংহ জেলার ফুলপুরে এক অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না পেয়ে তার চেয়ারে বসে পড়েন।জানা গেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি থানায় পরিদর্শনে যান। সে সময় ওসি মো. রাশেদুল হাসান রাশেদ পুলিশ লাইনে মাস্টার প্যারেডে থাকায় থানায় উপস্থিত ছিলেন না। এমপির গাড়ি থানায় প্রবেশের পর তাকে জানানো হলেও তিনি ভেতরে প্রবেশ করেন।পরে ওসির কক্ষে ঢুকে প্রথমে চেয়ারে বসতে কিছুটা দ্বিধা করলেও সঙ্গে থাকা ব্যক্তিদের অনুরোধে তিনি ওই চেয়ারে বসেন এবং কিছু সময় সেখানে বসেই কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।এ ঘটনায় ধারণ করা ভিডিওটি প্রথমে প্রকাশ না পেলেও সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।এ বিষয়ে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই থানায় গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় পরিস্থিতির কারণে তাকে সেখানে বসতে হয় এবং এতে তিনি কোনো অসঙ্গতি দেখেন না।
