ঢাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী জানান, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত নোবেলের জামিন অনুমোদন দিয়েছেন। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল একই মামলায় নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
