রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই কারখানার টিনশেড ভবনটি ধসে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
