আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মূলত মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়ায় বৈশ্বিক তেলের বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরপরই এই পরিবর্তন দেখা যায়।Al Jazeera-এর এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৩ মার্চ) গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৮ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে আসে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। এটি প্রায় ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহে ঝুঁকি কমেছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে।
