স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একজন প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে তাকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মসহ নানা দুর্নীতির কর্মকাণ্ড চলছে।অভিযোগগুলোতে বলা হয়, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম, কাজের গুণগত মানে ঘাটতি এবং আর্থিক স্বচ্ছতার অভাবের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী নুরুল ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এখন পর্যন্ত কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
