পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে Crimeof24Media। আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই পবিত্র দিনে দেশজুড়ে বয়ে যাক শান্তি ও সুখের বার্তা—এই প্রত্যাশা জানিয়েছে গণমাধ্যমটি।ক্রাইম অফ ২৪ মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ঈদের এই খুশির দিনে দেশের সর্বস্তরের মানুষ যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজকে আরও সুন্দর করে তোলে।একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সেনাবাহিনী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সকল মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে Crimeof24Media পরিবার।বার্তায় আরও বলা হয়, দেশ ও জনগণের নিরাপত্তা ও উন্নয়নে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান চিরস্মরণীয়। ঈদের এই পবিত্র সময়ে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়েছে।ক্রাইম অফ ২৪ মিডিয়ার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জাহির আহসান-এর পক্ষ থেকেও দেশবাসীর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”শেষে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে Crimeof24Media পরিবারের পক্ষ থেকে সবাইকে জানানো হয়—“ঈদ মোবারক” 🌙
