গাজীপুরের শ্রীপুরে উদ্ধার হওয়া বিদেশি মদের বোতল নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, তারা পরিত্যক্ত একটি শৌচাগারের গর্ত থেকে ৪২ বোতল মদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে পুলিশ বলছে, তাদের কাছে এসেছে মাত্র ২৫ বোতল।বুধবার (১৮ মার্চ) উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায়ী দুলাল ও রাজীব পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া চালান থেকে এসব মদ উদ্ধার করা হয়।উদ্ধারের পর বোতলের সংখ্যা নিয়ে এই অসঙ্গতি এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাকি ১৭ বোতল মদের কোনো হদিস না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
