দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছেন কাস্টমস কমিশনার এনামুল। তার বিপুল সম্পদের তথ্য সামনে আসায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার নামে ও স্বজনদের নামে রয়েছে প্রায় ৬৪টি প্লট। এছাড়াও রাজধানীর অভিজাত এলাকায় একটি ৯ তলা বাড়ি এবং অন্তত ২০টি ফ্ল্যাটের মালিকানা থাকার তথ্য পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকার সুযোগে অবৈধ উপায়ে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের একটি সূত্র জানিয়েছে, এনামুলের সম্পদের উৎস যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এমন বিপুল সম্পদের তথ্য প্রকাশ পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
