রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৭টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ২২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮২টি মামলা করা হয়।এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা করা হয়েছে।অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা করা হয়েছে।ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।অভিযান চলাকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং এবং ১৯৭টি গাড়ি রেকার করা হয়েছে।রোববার (১৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
