আজ (রোববার) থেকে দেশে জ্বালানি তেলের সংকট আর থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam। তিনি বলেন, গণপরিবহনে সব ধরনের জ্বালানি তেলের ওপর আরোপিত রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।শনিবার (১৪ মার্চ) রাজধানীর Gulistan এলাকায় এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত Iran যুদ্ধ শুরুর আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে।তিনি আরও জানান, আসন্ন Eid al-Fitr উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, ইরান যুদ্ধের আশঙ্কায় দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে গত ৬ মার্চ থেকে সরকার সারা দেশে তেলের রেশনিং ব্যবস্থা চালু করে। সে সময় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে শুরু করলে সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়।রেশনিং চালুর সময় মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০–২৫ লিটার, পিকআপ ভ্যান বা লোকাল বাসের জন্য ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০–২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছিল।পরবর্তীতে রাইড শেয়ারিং চালকদের সুবিধার কথা বিবেচনা করে মোটরসাইকেলের জ্বালানি সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয় এবং সামগ্রিক রেশনিং ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।তবে ঈদকে সামনে রেখে মানুষের চলাচলের চাপ বাড়ায় এখন সেই রেশনিং ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
