অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর কিছু হলে তার জন্য ৮০ শতাংশ দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, “মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, তখন তিনি একজন বয়স্ক সিনিয়র নেতা হয়েও চেয়ারে বসে না থেকে দাঁড়িয়ে তা গ্রহণ করেন। তখনই বুঝতে পারি, তাঁর ভদ্রতা ও শিষ্টাচার কতটা।”তিনি আরও লিখেন, “আমি নতুন, নারী, কম বয়সী—ভোটের দৌড়ে বড় কোনো মাসল পাওয়ারও ছিল না। তবুও আমার প্রতিও সম্মান দেখাতে হবে—এই বোধ তাঁর মধ্যে ছিল।”মেঘনা আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
