দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামস এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এর আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।আদালতের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে যে, আসাদুল ইসলাম ও তার স্ত্রী বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ও তদন্তের কারণে তারা দেশের বাইরে যেতে পারবে না। বর্তমানে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সম্পদের উৎস এবং আইন লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখছেন।উল্লেখ্য, আসাদুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হলেও তার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্তাধীন। আদালতের এই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মামলার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
