রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দুলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর ডিবি পুলিশ।শুক্রবার (৬ মার্চ) বিকেলে শাহবাগ মোড়–এর ফুল মার্কেট সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া গাড়ি জব্দ করা হয়েছে।ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুলাল একটি বড় মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।এ ঘটনায় শাহবাগ থানা–এ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
