প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনের সময় অনুসরণ করা রাষ্ট্রীয় প্রটোকলে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে এ সময় প্রটোকলে উপস্থিত থাকবেন মাত্র চারজন।বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়।নতুন নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রটোকলে থাকবেন—মন্ত্রিপরিষদ সচিবপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবপররাষ্ট্র সচিববেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসরকারি সূত্র জানায়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সহজ করা, অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং সময় সাশ্রয়ের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই বিধিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
