ইরান ও ইসরাইলকে কেন্দ্র করে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও।এদিন ইউরোপের দেশ আজারবাইজানেও ড্রোন হামলার ঘটনা ঘটে। যদিও ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান দাবি করেছে, ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।এতদিন পর্যন্ত সংঘাত মূলত আকাশপথে হামলা-পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার যুদ্ধকে স্থলভাগে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে খবর পাওয়া গেছে, ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধারা স্থলপথে ইরানে প্রবেশ করেছে। তবে কুর্দি পক্ষ এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
