সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।উল্লেখ্য, ঘুষ গ্রহণ সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়। এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
