বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সহকারী কমিশনার খান মাহমুদুল হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগী এক নারী ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও ন্যায়বিচার না পেয়ে শেষ পর্যন্ত ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ওই নারীর সঙ্গে ডিবির সহকারী কমিশনার মাহমুদুল হাসানের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালে নিজ জেলা থেকে ঢাকায় এসে তার সঙ্গে একাধিকবার দেখা করেন ভুক্তভোগী।অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ২ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে তাকে কক্সবাজারে নিয়ে যান মাহমুদুল। হোটেলে অবস্থানকালে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ভুক্তভোগী আইনি পদক্ষেপ নেন।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি
