দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খুব শিগগিরই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুতের নির্দেশস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভায় দুইটি বিষয়ে বিশেষ অনুশাসন দেওয়া হয়েছে।প্রথমত, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুতই দেশব্যাপী অভিযান শুরু করা হবে, বিশেষ করে ঢাকা থেকে। প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হবে।দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই অগ্রাধিকারমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা।তিনি উল্লেখ করেন, অতীতে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে পুলিশকে পেশাদার ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চলছে।‘চেইন অব কমান্ড’ বজায় রাখার নির্দেশসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে ‘চেইন অব কমান্ড’ মেনে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তবে প্রয়োজন হলে মন্ত্রী যেকোনো স্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।তিনি জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, পুলিশ কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক নির্দেশে নয়, আইনানুগভাবে পরিচালিত হবে।মন্ত্রী আশা প্রকাশ করেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে এবং সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
