ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)সহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, সোমবার কমিশন সভায় মামলাটির অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সুখদা প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার, মুন এন্টারপ্রাইজের মালিক শঙ্খ বেপারী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, মো. নুরুল আলম, নাসিম আনোয়ার, মো. নুরুজ্জামান, মোহাম্মদ আবুল হাসেম, জহিরুল আলম, নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল মামুন সোহাগ, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী, কোম্পানি সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং মর্জিনা বেগম।দুদক জানিয়েছে, অভিযোগপত্র দ্রুত আদালতে দাখিল করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে।
