জামালপুরে গুদামে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।রোববার (১ মার্চ) বিকেলে জামালপুর শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে যৌথ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা এসব তেল জব্দ করা হয়।আটকরা হলেন— শাহীন (৩২) ও বিশাল (২৬)। তারা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি কম দামের টিসিবির তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র
