রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৩০টিরও বেশি শাখা থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টের দীর্ঘদিনের অসাবধানতা ও নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। গ্রাহকরা অভিযোগ করেছেন, খাবারে চুল পাওয়া, অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার, পরিচ্ছন্নতার অভাব এবং স্বাস্থ্যবিধি না মানার ঘটনা নিয়মিত ঘটছে, যা সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল ঢাকা বেইলি রোড শাখায়, যেখানে আগুনে প্রায় ৪৫ জনের মতো মানুষের প্রাণহানি ঘটেছিল। তদন্তে উঠে এসেছে, রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয় এবং কর্তৃপক্ষের অবহেলা ও অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।এছাড়া বিভিন্ন সময়ে রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে খাদ্যমান, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য। বর্তমানে কোনও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাই নেই, যার কারণে যে কোনও মুহূর্তে আরও দুর্ঘটনা ঘটতে পারে।নাগরিক সমাজ ও গ্রাহকরা একযোগে দাবি করছেন—কাচ্ছি ভাই রেস্টুরেন্টকে চিরতরে বন্ধ করা হোক। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি জনগণের জন্য নিরাপদ নয়।
