শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক অনুমতি না নিয়ে অন্য পেশায় নিয়োজিত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের রিপোর্টে প্রমাণ মিললেই সরকার দ্রুত পদক্ষেপ নেবে।শিক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা শুধুমাত্র দুর্নীতি করে অবকাঠামো নির্মাণ করেছে এবং শিক্ষার মানের দিকে নজর দেয়নি।”এর আগে তিনি কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।
