হাজারীবাগ থানার পুলিশ সফল অভিযান চালিয়ে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিথি (১৫) হত্যার মূল আসামী সিয়াম হোসেন @ ইমন (১৯) কে গ্রেফতার করেছে। ঘটনার পরপরই থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে এবং আসামীর কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, ভিকটিমের রক্তে রঞ্জিত গেঞ্জি ও প্যান্ট এবং আসামীর মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিম ও আসামীর মধ্যে গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিম সম্পর্ক বজায় রাখতে অপারগতা প্রকাশ করলে, আক্রোশে আসামী ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যাকাণ্ড ঘটায়।অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা ওসি হাফিজুর রহমান পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ডিএমপি সূত্রে জানানো হয়েছে, শারমিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ১০:২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি হাফিজুর রহমান পিপিএম কর্মদক্ষতা, সততা ও সাহসের জন্য সুপরিচিত। তার নেতৃত্বে কার্যকরী পুলিশি অভিযান সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।
