ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সাধারণ মানুষ সরাসরি অভিযোগ করতে এখন থেকে একটি হটলাইন এবং ওয়েবসাইট চালু হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে জানা যায়, মাত্র ৫ দিনে ওয়েবসাইটে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং হটলাইনে অসংখ্য ফোনকল এসেছে। মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করা হবে।তিনি জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে কল না করার অনুরোধ করেছেন এবং দ্রুত সমাধানের জন্য www.aamintoo.com� ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন। হটলাইন নম্বর হলো ০১৭৩০০০৪৮৪৪।
