দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার বিশেষ নারী-কেন্দ্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই বাসে শুধু নারীরাই যাত্রী হিসেবে ভ্রমণ করতে পারবেন এবং ড্রাইভারসহ সকল কর্মীরাও নারী হবেন।জাতীয় সংসদের সদস্য শেখ রবিউল আলম বলেন, “নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক পরিবহন নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি এটি নারীদের জন্য সড়কে ভ্রমণকে আরও নিরাপদ করবে।”সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত নারী কর্মীদের নিয়োগের মাধ্যমে যাত্রী সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।
