সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অপরাধীদের গ্রেফতার করেছে। অভিযানে ১০০ পুড়িয়া হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনটি মাদক মামলার পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি-ছিনতাইসহ অন্যান্য মামলার আসামিরা রয়েছে। সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন—মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০), ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ বলেছেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমন ও মাদক নির্মূলের জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি।”
