২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদে টিকে থাকেন। সেই সময়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল, এবং সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে ছিলেন।অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের জন্য বঙ্গভবন ঘেরাওসহ চাপের চেষ্টার পরও তিনি পদে ছিলেন। মো. সাহাবুদ্দিন ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাকে অপসারণের চেষ্টা হয়েছিল, কিন্তু বিএনপি জোট ও সশস্ত্র বাহিনী তাকে সমর্থন ও আশ্বস্ত করেছে।
