দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কার্যালয় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে এনসিপির মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ–কে ট্যাগ করে লেখেন:“হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”পোস্টটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম, সংস্কার প্রক্রিয়া এবং বিচার নিয়ে সরকারের অবস্থান কী—তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
