প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইনভঙ্গ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে দল কঠোর অবস্থানে রয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না।প্রধানমন্ত্রী আরও বলেন, আইন সবার জন্য সমান। দলীয় পরিচয়ের কারণে কেউ আইনের ঊর্ধ্বে নন। অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।
