বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald J. Trump।বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই অভিনন্দন বার্তা জানানো হয়। চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, United States ও Bangladesh-এর মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার ভিত্তির ওপর গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন—এমন প্রত্যাশার কথাও চিঠিতে তুলে ধরা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ চিঠি দুই দেশের বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করার বার্তা বহন করে।
