কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। অভিযানের সময় সশস্ত্র মাদক কারবারীদের সঙ্গে বিজিবি সদস্যদের কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের একটি পয়েন্টে অবস্থান নেয় টহল দল। এ সময় সন্দেহভাজন মাদক কারবারীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে কারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। সাম্প্রতিক সময়ে এটি বড় ধরনের ইয়াবা জব্দের একটি ঘটনা বলে দাবি করেছে সংস্থাটি।বুধবার (১৮ ফেব্রুয়ারি) টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
