দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেছেন, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অভিযোগ তদন্তে সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।তিনি বলেন, সরকার দল-মত নির্বিশেষে জনগণকে সঠিক ও নিরপেক্ষ সেবা দিতে বদ্ধপরিকর। প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।দুর্নীতি দমনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনই সরকারের প্রধান
