দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি বৃহৎ ভোটাধিকার পেয়ে ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে ২০৯টিতে জয়ী হয়েছে।জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩০০ আসনের মধ্যে ১৫১টি আসন, যা মোট আসনের ৫০.৩৩ শতাংশ। বিএনপির অর্জিত জয় ৬৯.৬৬ শতাংশ, যা দলটিকে এককভাবে সরকার গঠন এবং সংবিধান সংশোধনের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে।
