চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আবেদন জমা দেন। পরে আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রশাসনের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক এই পরিবর্তনকে ঘিরে সরকারি মহলে ব্যাপক আলোচনা চলছে।
