ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে এখন জানুয়ারির ভ্যাট রিটার্ন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।রোববার এক আদেশে সময় বাড়ানোর সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।আদেশে বলা হয়, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং রোববার ই-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলে বিঘ্ন সৃষ্টি হয়। এ কারণে সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাট তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
