দায়িত্ব শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার— এমনটাই জানিয়েছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও রিজার্ভ স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। সরকারের বিভিন্ন নীতি-সহায়তা, আমদানি নিয়ন্ত্রণ ও প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রিজার্ভের এই অবস্থান নিশ্চিত করা গেছে বলে দাবি করেন তিনি।প্রেস সচিব আরও জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে কাজ করেছে এবং ভবিষ্যৎ সরকারের জন্য একটি তুলনামূলক শক্ত ভিত্তি রেখে যাচ্ছে।তবে সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিজার্ভের প্রকৃত চিত্র, দায়-দেনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব বিবেচনা করে সামগ্রিক মূল্যায়ন করা প্রয়োজন।
