দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা—বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় ও জোট মহলে আলোচনা তুঙ্গে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে রাষ্ট্রপতি পদে তার নাম সামনে আসা স্বাভাবিক।সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকেই এখন নজর সবার।
