ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থীদের শীর্ষে ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস। শেষ পর্যন্ত মাত্র পাঁচ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদে যাওয়ার সম্ভাবনা থেকে তিনি ছিটকে পড়ছেন না।গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষ (সিনেট) নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত সিনেটে এনসিপির পক্ষ থেকে সদস্য হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামই সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরাসরি নির্বাচনে অল্প ব্যবধানে হারলেও সাংগঠনিক শক্তি, জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং জোট রাজনীতিতে গুরুত্বের কারণে তার জন্য সংসদের উচ্চকক্ষে জায়গা করে নেওয়ার পথ উন্মুক্ত রয়েছে।
